তিনি বলেন, করোনাকালেও দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ একই বছরে বাংলাদেশ সফর করেছেন। আমার চাকরি জীবনে ভারতের কোনো প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির একই বছরে কোনো দেশ সফরে যেতে দেখিনি। এটা একটি বিরল ঘটনা।
রাজধানীর গুলশানে ইন্ডিয়া হাউজে মিডিয়া রিসিপশনের আয়োজন করে ভারতীয় হাইকমিশন। এতে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
রোজার পর দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময় হবে, এমনটি আশা করে বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতের মেগা প্রকল্পের কাজও চলমান রয়েছে। দুই দেশের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক বাড়াতে গণমাধ্যমকর্মীদের আরও ভূমিকা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



