বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউপির আগতালুক গ্রামে এঘটনা ঘটে। এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের দেশিয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন শাহেদ আহমদ। খবর পেয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুরো বিষয় খতিয়ে দেখতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



