টাঙ্গাইলের কালিহাতীতে উপহার বক্সে কাফনের কাপড় পাঠিয়ে এক মসজিদের ইমামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার (২৩ মার্চ) উপজেলার নারান্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় কালিহাতী থানায় সাধারণ ডায়েরি করেছেন নারান্দিয়া বাজার মসজিদের পেশ ইমাম ও মাদরাসার সুপার মো. ওসমান গণি। তিনি মধুপুর উপজেলার মেহাবী গ্রামের মরহুম আব্দুল কাদেরের ছেলে।
বুধবার (২৩ মার্চ) রাতে মো. ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত শনিবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি মাদরাসার এক ছাত্রের কাছে আমার জন্য একটি উপহারের বক্স রেখে যান। পরে বক্সটি খুলে ভেতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দেওয়া একটি চিঠি পাওয়া যায়।
ভুক্তভোগী ওসমান গণি বলেন, বক্সটি খুলে দেখার পর এ বিষয়ে আমি কালিহাতী থানায় সাধারণ ডায়েরি করেছি। এরপর থেকে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



