সুনামগঞ্জের দিরাইয়ে ভয়াবহ আগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই। বুধবার (২৩ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে পৌরসভার দোওজ গ্রামের সারং বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পৌর মেয়র বিশ্বজিৎ রায় বলেন, এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে এঘটনায় কয়েক জন আহত হবার খবর পাওয়া গেছে আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে দিরাই পৌরসভার দোওজ গ্রামে মতিউর রহমান গৌওচ মিয়ার বাড়ীতে আগুন জ্বলে ওঠে। মুহূর্তে তা ছড়িয়ে পরে আশেপাশের ৩টি বাড়ীতে। এতে আনোয়ার সাজাত, হাবিবুর রহমান(কাচা), পাপ্পু মিয়ার ঘর পুড়ে যায়।
দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাইদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা করছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে কোথা থেকে আগুন লেগেছে এ ব্যাপারে এখনো বিস্তারিত জানাতে পারেনি সংশ্লিষ্টরা। তবে তারা ধারনা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে থাকতে পারে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



