সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ গৌছ উদ্দিন ওরফে জসিম (২৩) নামে এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া (পালপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক গৌছ উদ্দিন ওরফে জসিম ঘুঙ্গাদিয়া গ্রামের আব্দুল মান্নানেরছেলে।
বুধবার (২৩ মার্চ) দুপুরে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানায়, বিয়ানীবাজারে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া (পালপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সাড়ে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় নতুন সিলেটকে বলেন, জব্দকৃত ইয়াবার চালানসহ আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরক্রমে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



