গুণগত মানের খাদ্যের নিশ্চয়তায় নির্ভরশীল স্বনামধন্য খাদ্য উৎপাদন ও পরিবেশক প্রতিষ্ঠান বনফুল এন্ড কোং এবার নগরের বালুচরে নতুন শো-রুম খুলেছে।
মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টায় বালুচর নয়া বাজার শাখার উদ্বোধন করেন বনফুল এন্ড কোং’র ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম।
বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) রেজিষ্ট্রার বদরুল ইসলাম সুয়েব।
আরও উপস্থিত ছিলেন সিলেট জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান সেলিম, উপ-মহাব্যবস্থাপক আরিফুল ইসলাম, টুলটিকর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল, বিশিষ্ট সমাজসেবী আওয়ামীলীগ নেতা মো. আজাদ মিয়া, কাছা মিয়া মেম্বার, জুয়েল মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বনফুল এন্ড কোং’র সহ-মহাব্যবস্থাপক জামসেদ উদ্দিন, সহ-মহাব্যস্থাপক পিপলু বড়ুয়া, সিনিয়র ব্যবস্থাপক সৌমিত্র দাশ,পরিদর্শক আলমগীর হোসেন,বনফুল এন্ড কোং লিঃ এর ব্যবস্থাপক মিন্টু কুমার ঘোষ,কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপক মো. সেলিম, আয়েশা প্যাড এর স্বত্বাধিকারী মো. সেলিমসহ কোম্পানির উর্ধতন কর্মকর্তা, সামাজিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



