মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা ২০২২ অনুষ্ঠিত হয় সিলেটে। গতকাল মঙ্গলবার (২২ মার্চ) সিলেট জেলা প্রশাসন আয়োজিত সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয় আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর। বই ও হস্ত শিল্প মেলায় ঘুরতে আসা অতিথিরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানকে উপস্থিতি দিয়ে প্রাণবন্ত করেন। নৃত্য ও গানের পর রাত ৭ টায় বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় স্বাধীনতা ও বঙ্গবন্ধুর কবিতা দলগত পরিবেশন করে মুক্তাক্ষরের শিক্ষার্থীরা।
কবি সুমন বনিক, স ম শামসুল আলম, আবেদিন জনী ও বিমল করের কবিতায় স্বাধীনতার আপন শক্তি নিয় কবিতার ছন্দে মঞ্চকে মুখরিত করে বীথি, হিমেল, পিউ, পূজা, শুচি, ত্রয়ী, ত্রিপর্ণা, মনিষা,ঐশিকা, রাই সী, প্রয়াস, মিম, স্বপ্ন ও স্নেহা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



