আজ বুধবার ২৩ মার্চ ঐতিহাসিক কানাইঘাটের লড়াইয়ের শতবর্ষ পূর্তি। ১৯২২ সালের ২৩ মার্চ আজকের এই দিনে
জৈন্তারাজ্যের কানাইঘাট বাজার সংলগ্ন তৎকালীন কানাইঘাট ইসলামীয়া মাদরাসা মাঠে যথানিয়মে আয়োজন করা হয় বার্ষিক ওয়াজ মাহফিলের। কিন্তু আচমকাই ইংরেজ প্রশাসন বাধা দিয়ে বসে মাহফিলে।
ইসলামের অমিয়বাণী শুনতে তবুও ঝাঁকে ঝাঁকে আসছে ধর্মপ্রাণ তৌহিদী জনতা। লোক সমাগম ঠেকাতে না পেরে তখনকার স্থানীয় বৃটিশ প্রশাসন ইসলামি এ সম্মেলনে হঠাৎ জারি করে ১৪৪ধারা। এতে তেলে-বেগুনে জ্বলে উঠে মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসল্লীরা। সংঘটিত হয় এক রক্তক্ষয়ী সংগ্রামের । ঘটনাস্থলেই শহীদ হন ৬ জন মানুষ। সেই রক্তক্ষয়ী সংঘর্ষকে কানাইঘাটের লড়াই হিসেবে অভিহিত করা হয়। কানাইঘাটের সেই লড়াইয়ের ১০০ বছর পূর্ণ হচ্ছে আজ ২৩শে মার্চ।
দিনটি উদযাপন এবং কানাইঘাটের লড়াইয়ে নিহত শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কানাইঘাট ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ। বিকেল ২টায় কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা হলরুমে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



