সোমবার (২১ মার্চ) সম্মেলন হওয়ার কথা। কিন্তু সম্মেলন স্থগিত করা হয় ২৪ ঘন্টা আগে।কাউন্সিলরদের ভোটার তালিকায় নয়ছয়ের বিষয়টি আসে আলোচনায়।
তাই হঠাৎ আচমকা জরুরী সংবাদ সম্মেলন ডেকে বসেন আরিফ। তাতে জনমনে প্রশ্নের উদ্রেক হয়, তবে কি দল ছাড়ছেন আরিফ। অবশেষে বাতাসে উড়া সেই প্রশ্নের জবাব মিললো দল থেকে নয়, সিলেট জেলা বিএনপির সভাপতি পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন দলের কেন্দ্রীয় সদস্য সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে সিলেট নগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সেংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। প্রার্থীতা প্রত্যাহার করলেও একজন একনিষ্ঠ কর্মী হিসেবে বিএনপি নামক ফুল বাগানের মালি হয়ে থাকতে চান তিনি।
কেননা, বিএনপি দেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈঠিত দল। সেই দলের একনিষ্ঠ কর্মী হিসেবে আমার কাছে নীতিনির্ধারণী কহু জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় একজন ব্যাক্তির চেয়ে অবশ্যম্ভাবী, অতীব গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আমাদের আদর্শিক চেতনার নেতা প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান বলে গেছেন -“ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ” তাই সেই মতের সিপাহী হয়ে এর বাইরে এক কদমও চলতে পারবো না।
এমতাবস্থায় দলের হাইকমান্ড মনে করেছেন একজন মেয়র হয়ে সিলেটের যে প্রভূত উন্নয়ন প্রকল্প নিয়ে আপনাদের সহযোগিতায় নগরবাসীর আশা-আকাঙ্খা অনুযায়ী পরিশ্রম করার চেষ্টা করছি-সেই লক্ষ্যে আরও মনোনিবেশ করে আগামীতে দলের স্বার্থে বড় কোন কাজের জন্য প্রস্তুত থাকা বেশি গুরুত্বপূর্ণ।
তিনি মনে করেন, ‘বিএনপি আমাকে অনেক দিয়েছে, একজন জাগ দল সমর্থক হতে ছাত্রদল কর্মী হয়ে আমি আজকের মেয়র আরিফ। কখনো ভুলে যাই না দু-দুবার মেয়র হতে ভোটের লড়াইয়ে নেতাকর্মী এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কি মরণপণ লড়াই না করেছেন, সেটি কেবল বিএনপির আরিফুল হক চৌধুরীর জন্যে করেছেন, শুধু আরিফের জন্যে নয়। গোটা দেশের মানুষ যখন বলে সিলেটের মেয়র বিএনপির আরিফুল, তখন বাগানে ফুটে বিএনপি নামক ফুল। আমি সেই বাগানের মালি হয়ে আমার সারাজীবনের রাজনৈতিক জীবন চালিয়ে যেতে দৃঢ়সংকল্পে বলীয়ান।’ আরিফ বলেন, আমার শক্তি ও সাহসের বাতিঘর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান। এমতাবস্থায় বিএনপি হাইকমান্ডের নির্দেশনার আলোকে আসন্ন সিলেট জেলা বিএনপির কাউন্সিলে সভাপতির পদ হতে প্রার্থীতা প্রত্যাহার করে নিচ্ছি।
আরিফুল হক চৌধুরী বলেন, তার সঙ্গে পথচলা সকল নেতাকর্মী তথা বিএনপির সিলেট প্রাণ। জেলার প্রত্যেক তৃণমূল নেতাকর্মীদের বুকে ঠাই পাওয়া আরিফ নিঃসঙ্কোচে স্বীকার করছি।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব মকন মিয়া, মহানগর বিএনপি নেতা সালেহ আহমদ খসরু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজিম উদ্দিন লস্কর, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



