ব্যাটারিচালিত একটি আটোরিক্সার ধাক্কায় আহত শ্রীমতি বেগম (৬৬) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার ( ২১ মার্চ ) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ওই বৃদ্ধা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের মৃত মন্তাজ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, রোববার রাতে শ্রীমতি বেগম এক আত্নীয়র বাড়ী থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অটোরিক্সা ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আহত ওই নারীকে স্থানীয়রা দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



