ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবার খেলার সুযোগ এসেছিল তাসকিন আহমেদের। তবে দেশের ক্রিকেটের কথা বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও তাসকিন আহমেদ মিলে সিদ্ধান্ত নেন আইপিএলে না খেলার ব্যাপারে।
তাসকিন না করে দেওয়ায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাদের দলে নিয়েছে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে। যদিও দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে ভারতীয় গণমাধ্যমে জানানো হচ্ছে, মার্ক উডের বদলে প্রথমে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে চেয়ে না পাওয়ায় জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে লক্ষ্ণৌ।
এদিকে জিম্বাবুয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের টুইটার অ্যাকাউন্ট থেকে রাষ্ট্রদূতের তরফ থেকে জানানো হয়েছে, ‘রাষ্ট্রদূত জিম্বাবুয়ের বোলার মি. ব্লেসিং মুজারাবানির সঙ্গে দেখা করেছিলেন, যখন তিনি আইপিএলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। রাষ্ট্রদূত তাকে এবং তার দল লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের জন্য শুভকামনা জানিয়েছেন।’
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া আইপিএলের মেগা নিলামে মার্ক উডকে ৭.৫ কোটি ভারতীয় রূপিতে দলে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে চোট পান ডান-হাতের কনুইতে। সেই চোট আইপিএল থেকে চিটকে দেয় এই ইংলিশ তারকাকে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



