শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় অফির্সাস এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি হিসেবে উপ রেজিস্ট্রার মো. ইউনুস আলী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপ পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান পারভেজ নির্বাচিত হয়েছেন।
সোমবার (২১ মার্চ) রাত দশটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আবু ইউসুফ।
কমিটির সহ-সভাপতি সহ সভাপতি নির্বাহী পরিবহন প্রকৌশলী এমরান আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সিনিয়র সুপারভাইজার সাহেদ আহমদ এবং কোষাধ্যক্ষ সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মঈনুল হক নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন উপ পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মাদ মুর্শেদ আহমদ, উপ রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌসী, প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম উজ্জ্বল, প্রশাসনিক কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী এবং প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক।
এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এ জেড এম তামরিনুল হাসান ও হিসাব রক্ষণ কর্মকর্তা তাপস তালুকদার।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



