শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া ২০২০-২১ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
নৃবিজ্ঞান সমিতির উদ্যোগে সোমবার (২১ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ডি’ এর ১০০৬ নং কক্ষে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ নেয় বিভাগের শিক্ষকরা।
বিভাগীয় প্রধান আ ফ ম জাকারিয়ার সভপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদ মজুমদার, অধ্যাপক মো. মোখলেছুর রহমান, সহযোগী অধ্যাপক ড. চৌধুরী ফারহানা ঝুমা, সহকারী অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, মো. শাহজাহান মিয়া, মোহাম্মদ জাভেদ কায়সার ইবনে রহমান, ড. মোহাম্মদ মনজুর-উল হায়দার, মো. সেলিম মিয়া, প্রভাষক নাভিলা কাওসার, সুবর্ণা নন্দী মজুমদার, নৃবিজ্ঞান সমিতির ভিপি মোস্তফা জালাল মহি উদ্দিন রাজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিফাত প্রমুখ।
এসময় উপস্থিত বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



