গত বুধবার (১৬ মার্চ) সিলেটের একটি আদালত থেকে তাদের বিরুদ্ধে পূণ:গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক সাইফুর রহমান গ্রেফতারি পরোয়ানা জারি করে তামিলের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে নির্দেশ দেন। এরআগে ১৩ মার্চ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
শারমীন সুরভী মৌসুমী ছাড়াও পরোয়ানাভুক্ত তার বাবা সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট চুনাহাটি গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী রফিকুর আর এম এ মুনিম (৫০) ও স্ত্রী ইমামা বেগম (৪৫)। মেয়েকে বিয়ে দিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার মামলা তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সিলেটের অতিরিক্ত মহানগর মূখ্য হাকিম আদালতে মৌসুমী ও তার বাবা-মাকে অভিযুক্ত করে একটি দরখাস্ত মামলা (সিআর নং-১১/২০২১) হয়। মামলাটি দায়ের করেন মৌসুমীর ২য় স্বামী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর দক্ষিণভাগের আব্দুল কুদ্দুছের ছেলে নগরের হাউজিং এস্টেট ৫৬ নং বাসার বাসিন্দা জাকের আহমদ।

যেসব ছবি ভাইরাল করে যুবকদের ফাঁদে ফেলেন মৌসুমী। ছবি-সংগৃহিত
আদালতের নির্দেশে তদন্তপূর্বক এয়ারপোর্ট থানা পুলিশ মামলাটি (নং-৭(২)২১) রেকর্ড করে। এজাহারে বিশ্বাস ভঙ্গ করে প্রতারণার মাধ্যমে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করার অভিযোগ আনেন ভোক্তভোগী জাকের আহমদ।
তদন্তেও সত্যতা প্রমাণিত হয়। ফলে গত বছরের ২৭ ডিসেম্বর সিলেট এয়ারপোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) সিকন্দর আলী আদালতে অভিযোগপত্র (৪৩৯) দাখিল করেন।
অভিযোগপত্রে মৌসুমী ও তার বাবা-মাকে অভিযুক্ত করেন। তাদের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে ১৫ লাখ টাকার স্বর্ণালঙ্কারের স্থলে ১ লাখ টাকা পরিশোধ দেখানো এবং ২০ লাখ টাকা মুয়াজ্জল দেখিয়ে নিকাহনামা সম্পাদন করে প্রতারণার অভিযোগের প্রমাণ পান।
অভিযোগপত্রের স্বপক্ষে মতামত দেন আদালতের পিপি। মা্মলায় জব্দকৃত আলামতের মধ্যে শারমীন সুরভী মৌসুমী কর্তৃক প্রথম স্বামী ডা. মো. ফরিদ আহমদের সঙ্গে বিয়ের কাবিননামা ও অর্থ আত্মসাত কল্পে প্রতারণাপূর্বক তার বিরুদ্ধে দায়েরী পরিবারিক মামলার তথ্য-প্রমাণও উপস্থাপন করেন আদালতে।ফলে আদালত স্বপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
মামলার বরাত দিয়ে আদালত সুত্র আরও জানায়, প্রতারণার আশ্রয় নিয়ে সুন্দরী মেয়েকে বিয়ে অত:পর বিচ্ছেদ ঘটিয়ে মামলার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পরিবারটির বিরুদ্ধে। তাদের এমন ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়েছেন চিকিৎসক ও প্রবাসী যুবক।

যেসব ছবি দেখিয়ে যুবকদের ফাঁদে ফেলেন মৌসুমী। ছবি-সংগৃহিত
মেয়েকে বিয়ে দেওয়ার পরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামলা দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই যেনো নেশা হয়ে দাঁড়িয়েছিল যুক্তরাষ্ট্র প্রবাসী রফিকুর আর এম এ মুনিম দম্পতির। আমেরিকান মৌসুমীর প্রতারণায় স্বপ্নের সমাধি হয়েছে অনেক যুবকের। খেসারত দিতে হয়েছে মামলার ঘানি টেনে। যেমনটি হয়েছে যুবক জাকের আহমদ ও ডা. ফরিদের বেলায়।প্রতারণার শিকার মৌসুমীর দ্বিতীয় স্বামী সিলেটের যুবক জাকের আহমদ আদালতের স্মরণাপন্ন হলে তদন্তক্রমে সত্যতা পেয়ে মামলা রেকর্ড করে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ।
আদালতের নির্দেশে অভিযোগ তদন্তক্রমে সত্যতা পেয়ে মামলা রেকর্ড করে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ। জাকের আহমদের মামলায় সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট চুনাহাটি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী রফিকুর আর এম এ মুনিম, তার স্ত্রী ইমামা বেগম চৌধুরী ও মেয়ে শারমিন সুরভী মৌসুমীকেও আসামি করা হয়।ওই মামলায় অভিযোগপত্র দাখিল করা হলে আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
অভিযোগে জাকের আহমদ উল্লেখ করেন, ২০২০ সালের ১৫ জানুয়ারি শারমিন সুরভী মৌসুমীর সঙ্গে ২১ লাখ টাকা দেনমোহর ধার্য্যক্রমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। আগের বিয়ের তথ্য গোপন করে মেয়েকে কুমারী দেখিয়ে তার সঙ্গে বিয়ে দেন মুনিম দম্পতি। বিয়ের ১৩ দিন পর ২৮ জানুয়ারি মেয়েকে নিয়ে স্বস্ত্রীক যুক্তরাষ্ট্রে চলে যান মুমিন দম্পতি।
যুক্তরাষ্ট্রে যাওয়ার পর মৌসুমী, তার মা মোবাইল ফোনে কথাবার্তা বলতেন। বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে গত বছরের ২১ নভেম্বর মৌসুমী ফোন দিয়ে বলেন, তোমাকে যুক্তরাষ্ট্রে আনতে হলে মায়ের অ্যাকাউন্টে ২৫ লাখ টাকা দিতে হবে। এ খবর জানতে পেরে জাকেরকে তার মা বলেন, এতো টাকা দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার দরকার নেই। তুমি সাইপ্রাসে ছিলে আবার সাইপ্রাসে চলে যাও।
এরপর ২৫ নভেম্বর আবারো মৌসুমী বাবা-মার পরামর্শে ফোনে দিয়ে বলেন, তুমি আমার জন্য সিলেটের উপশহরে বাসা ভাড়া করবে। দেশে গেলে ওই বাসাতে উঠবো। তোমার বাবা-মার সঙ্গে থাকবো না। জাকের স্ত্রীকে পাল্টা প্রশ্ন করে বলেন, মা-বাবার সঙ্গে থাকলে তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এ কথা বলার সঙ্গে সঙ্গে মৌসুমীর মা ফোন নিয়ে বলেন, আমার মেয়ের কথা না শুনলে তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখা হবে না।
এসব কথাবার্তা মৌসুমীর গ্রামের বাড়ি জৈন্তাপুরে গিয়ে স্বজনদের জানান জাকের। ওই সময় স্বজনদের মাধ্যমে জানতে পারেন মৌসুমীর আরেক বিয়ে হয়েছিল। ২০১২ সালের ৩০ ডিসেম্বর ফরিদ আহমদ নামে এক চিকিৎসকের সঙ্গে মৌসুমীকে বিয়ে দিয়েছিলেন তার বাবা-মা। এ তথ্য তার কাছে গোপন রাখা হয়। ওই চিকিৎসকের ঔরসজাত একটি পুত্র সন্তানও রয়েছে। ২০১৫ সালের ৩ এপ্রিল সন্তান জন্ম দেন মৌসুমী।
ঘটনার সত্যতা নিশ্চিত হতে মৌসুমীর প্রাক্তণ স্বামীর সঙ্গে যোগাযোগ করেন জাকের। ওই চিকিৎসক পরিবারও মৌসুমীর প্রতারণার ফাঁদে আর্থিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘটনার সত্যতা জানতে পেরে যেনো বিনা মেঘে জাকেরের মাথায় বজ্রপাত হয়। নির্বাক, হতবাক হন তিনি।
তথ্যমতে, অভিযুক্ত বাবা-মায়ের সম্মতিক্রমেই ২০১৮ সালের ১৯ জুলাই ডা. ফরিদের সঙ্গে মৌসুমীর বিয়ে হয় ৩০ লাখ টাকা দেনমোহরে। পরে বিভিন্ন অভিযোগ এনে মোহরানা আদায়ের জন্য পারিবারিক মামলা (নং-৩৯/২০১৮) দায়ের করেন মৌসুমী। ২০২০ সালের ১৫ মার্চ সোলেনামা দাখিলের মাধ্যমে তা নিস্পত্তি হয়। ওই বছরের ৫ জানুয়ারি ডা. ফরিদের কাছ থেকে এসব ঘটনা জানতে পারেন জাকের আহমদ।

যেসব ছবি দেখিয়ে যুবকদের ফাঁদে ফেলেন মৌসুমী। ছবি-সংগৃহিত
অভিযোগে দেখা যায়, জাকেরের সঙ্গে ১৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার দিয়ে এবং দেনমোহর বাবদ ৬ লাখ টাকা মু’অজ্জল রেখে কাবিন সাব্যস্তক্রমে বিয়ে হয়। অভিযুক্তরা যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর কাবিনের কপি সংগ্রহ করে দেখা যায়, তাতে ২১ লাখ টাকা দেখানো হয়েছে। সেই সঙ্গে স্বর্ণালঙ্কারের ৬ লাখ টাকার পরিবর্তে এক লাখ টাকা কর্তন দেখান সুকৌশলে। আর আগের বিয়ের কথাও গোপন রাখা হয়েছে।
মূলত আর্থিকভাবে লাভবান হতে প্রতারণার আশ্রয় নিয়ে মৌসুমীকে কুমারী দেখিয়ে বিয়ে দেন তার বাবা-মা। তাদের যোগাযোগীমূলে ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়েছেন জাকের।
আদালতে করা অভিযোগের সঙ্গে মৌসুমীর পূর্ববর্তী নিকাহনামা, সাবেক স্বামীর বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলার (৩৯/২০১৮) কপি, আরজি, জবাব, সোলেনামা ও রায় ডিক্রির ছায়ালিপি, মৌসুমীর বর্তমান বিয়ের ছবি ও পরবর্তী বিয়ের নিকাহনামা ফিরিস্তি দিয়ে দাখিল করেন জাকের।
আদালতের নির্দেশে তদন্তে সত্যতা পেয়ে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ মৌসুমী ও তার বাবা-মায়ের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করে প্রতারণার মাধ্যমে আগের বিয়ে গোপন করে বিবাহ সম্পন্ন করার অপরাধে মামলা (নং-৭(২)২০২১) দায়ের করেছে।
অন্যদিকে পারিবারিক আদালতে মৌসুমীর করা মামলার নথি ঘেটে দেখা যায়, সাবেক স্বামীর সঙ্গে ৩০ লাখ টাকা দেনমোহর মৌসুমীর বিয়ে হয় ২০১২ সালের ৩০ ডিসেম্বর। কাবিনের অর্থ থেকে সাত লাখ টাকা পরিশোধ দেখানো হয়েছে স্বর্ণালঙ্কার বাবদ। সাবেক স্বামীর বিরুদ্ধে পারিবারিক আদালতে দায়ের করা মামলায় অবশিষ্ট ২৩ লাখ ছাড়াও প্রতিমাসে খরপোষ বাবদ ৬০ হাজার করে আরও এক লাখ ৮০ হাজার টাকাসহ ২৪ লাখ ৮০ হাজার টাকা দাবি করেন মৌসুমী। দ্বিতীয় স্বামী ভুক্তভোগী জাকের আহমদ বলেন, আমার মতো আর কেউ যেন মৌসুমী ও তার বাবা-মায়ের প্রতারণার শিকার না হয়, এ জন্য তিনি আদালতের স্মরণাপন্ন হয়েছেন।
তার বিশ্বাস ভঙ্গ করে টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাৎ ও প্রথম বিয়ে গোপন করায় মৌসুমী ও তার পরিবারের প্রতি ধিক্কার জানান তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



