হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিনা বেগম (৪৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
রোববার (২০ মার্চ) দিবাগত রাত ১১টায় তিনি উপজেলার বাগুনিপাড়ায় নিজের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বিনা বেগম বাগুনিপাড়ার বাসিন্দা বেকারির শ্রমিক ইউসুফ আলীর স্ত্রী। তিনি দুই ছেলে ও চার মেয়ের জননী ছিলেন।
পুলিশ জানায়, রাত ১১টায় কে বা কারা বিনাকে তার ঘরে এসে ছুরিকাঘাত করে। পরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের সামনে ছিল।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বিনা বেগমের স্বামী রাতে বাড়িতে ছিলেন না। সন্তানদের নিয়ে তিনি ঘরে ঘুমিয়েছিলেন। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



