জাতীয় পার্টির প্রতিষ্টাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ৯৩ তম জন্মবার্ষিকী সিলেটে আনন্দ মুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং সহযোগী সংগঠন (২০ মার্চ) রবিবার সিলেট জেলা আইনজীবী সমিতির বার হলের ৪র্থ তলায় হলরুমে বিকাল ৪টায় কেক কেটে পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ৯৩ তম জন্মবার্ষিকী পালন করেন।
সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট কবির আহমদ এর সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মুকতি এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর জাতীয় পার্টির সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী বলেন, পল্লী বন্ধু এরশাদ ছিলেন বাংলাদেশের স্বর্ণ যুগের রাজা। তার সময় ছিলো এদেশের মানুষের জন্য স্বর্ণ যুগ। তার উন্নয়নের জন্য তিনি আজও মানুষের হৃদয় মনিকোঠায় স্থান করে আছেন। আজকের এইদিনে আমরা তাকে শ্রদ্বার সাথে স্বরণ করছি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি লিয়াকত আলী খান, সহ-সভাপতি শামসুজ্জামান কবির, ডা আক্তার হোসেন, মহানগরের সাংগঠনিক সম্পাদক এডভোকেট কাওসার আহমদ, অ্যাডভোকট তাহমিনা আক্তার, জেলা সহ-সভাপতি ফয়ছল আহমদ চৌধুরী,জেলা জাতীয় পাটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির মেম্বার, মো জামাল মিয়া সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ছিলেন। এক আনন্দগণ পরিবেশে জন্মদিন উদযাপন শেষে এক মোনাজাত অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



