লেখাপড়ার পাশাপাশি পাঠ্যক্রমিক কার্যাবলী ও সুস্থ বিনোদনের জন্য খেলাধুলা একটি অপরিহার্য মাধ্যম বলে মন্তব্য করেছেন বিজিবি সিলেট সেক্টরের কমান্ডার ও চেয়ারম্যান, গভর্নিং বডি কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+।
তিনি বলেন, খেলায় জয় পরাজয় বড় কথা নয়, অংশ গ্রহণই বড়।নিজেদের খেলাধুলার মাধ্যমে ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে।
রোববার (২০ মার্চ) বিজিবি সিলেট সেক্টরের বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, খেলায় জয় পরাজয় বড় কথা নয়, অংশ গ্রহণই বড়। আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা অংশ নেওয়া সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সুস্থ প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনায়াতুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ৪৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শরীফ আহম্মেদ, পিএসএস ও ১৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ, পিএসএস। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক মেজর সাইফুল ইসলাম, পিএসএস বিজিবি সিলেট সেক্টর ও অন্যান্য অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম শিক্ষার শিক্ষক ফরিদ আহমদ, গীতা থেকে পাঠ করেন সিনিয়র শিক্ষক স্বপন কান্তি শর্মা।
ক্রীড়া শিক্ষক হাসান আল শামছুজ্জামান ও জাহেদ হোসেনের যৌথ পরিচালণায় অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



