হবিগঞ্জের বাহুবল উপজেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরের দিকে উপজেলার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জসিম উদ্দিন বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলছিল। এতে যোগ দিয়ে ফেরার পথে দ্বীননাথ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে একটি বাঁশিকে কেন্দ্রে করে ঝগড়া হয় সানসাইন প্রি ক্যাডেট অ্যান্ড দিমুড়া কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মুক্তা রাণী গোপ তরফদার বলেন, আহত অবস্থায় দ্বীননাথ ইনস্টিটিউটের শিক্ষার্থী পাভেল মিয়াকে (১৭) তিনি চিকিৎসা দিয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন এখানে চিকিৎসা নিচ্ছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



