শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ মার্চ) সকাল সাড়ে প্রথম পর্বে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে সকালে আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক জান্নাত আরা দিলশাদ সঙ্গী ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. সিয়ামুল বাশার এবং দ্বিতীয় পর্বে দুপুর আড়াইটায় নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাভেদ কায়সার ইবনে রহমান ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক যোবাইদা গুলশান আরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্য উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শাবি ক্যাম্পাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এ বিশ্ববিদ্যালয়ে তোমরা তোমাদের মেধার স্বাক্ষর রেখে ভর্তির সুযোগ পেয়েছো। আমি মনে করি তোমরা তোমাদের সেই মেধাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিবে।
লেখাপড়া করে দেশের কাজে অবদান রাখবে। আর তোমাদেরকে মনে রাখতে হবে যে বিশ্ববিদ্যালয় আজীবন থাকার জায়গা নয়, তোমরা নিয়মিত পড়ালেখা শেষ করবে। শাবি উপাচার্য আরও বলেন, শিক্ষা ও গবেষণায় দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের শাবি।
এখানে শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণায় নিয়মিত নিয়োজিত রয়েছেন। এ গবেষণা খাতে এ বছরের বাজেট ৮ কোটি। যা গবেষণা খাতকে আরও সমৃদ্ধ করবে। এমনকি ওয়েব মেট্রিক্সের তথ্য অনুসারে দেশের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩য় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১ম স্থান অর্জন করেছে৷ এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত ও সুশাসনের চিত্র তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন ভর্তি কমিটির সদস্য সচিব চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী নবীনবরণে ১ হাজার ৭০০ শিক্ষার্থীকে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে মূল অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে মিলনায়তনের সামনে স্থাপিত নিজ নিজ বিভাগের বুথ থেকে আইডি কার্ড, ডায়েরি, ক্লাস রুটিনসহ প্রয়োজনীয় সব জিনিসপত্র সংগ্রহ করে শিক্ষার্থীরা। তবে কোন কারনে নবীনবরণে উপস্থিত না থাকতে পারলে পরবর্তীতে নিজ নিজ বিভাগীয় অফিস থেকে তা সংগ্রহ করতে পারবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



