সিলেটের গোয়াইনঘাটে দুই শিশুসহ গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, বুধবার মধ্যরাতে নিহত আলিমা বেগমের বাবা আয়ুব আলী বাদি হয়ে অজ্ঞাত আসামি করে মামলাটি করেন। মামলায় এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার দেখানো হয়নি।
তিনি বলেন, পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে পুলিশ বেশ কিছু আলামত মিলেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশ ধারণা করছে পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটতে পারে বলেও জানান তিনি।
এদিকে, বৃহস্পতিবার নিহত দুই শিশু ও মায়ের ময়না তদন্ত শেষে মরদেহ নিহত আলিমার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৬ জুন) ভোরে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় বসতঘর থেকে দুই শিশুসহ গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা হলেন- উপজেলার ফতেহপুরের বিন্নাকান্দি ফুলেরতল গ্রামের হিজবুর রহমানের স্ত্রী আলেমা বেগম (৩৫), ছেলে মিজান (৮) ও মেয়ে তানিশা (৫)। এসময় ঘর থেকে গুরুতর অবস্থায় গৃহকর্তা হিজবুর রহমানকে উদ্ধার করা হয়। তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



