দক্ষিণ আফ্রিকা সফরে ইতিহাস সৃষ্টির সুযোগ বাংলাদেশের সামনে। প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে ম্যাচ জিতেছে টাইগাররা। আজকের ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হবে তামিম বাহিনীর।
রোবারবার সিরিজে দ্বিতীয় ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন টাইগার দলপতি তামিম ইকবাল। টাইগাররা এখন দুরন্ত ফর্মে। শেষ পাঁচ ওয়ানডের পাঁচটিই জিতেছে।
সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে ৩৮ রানের জয় পায় বাংলাদেশ।
আজকের ম্যাচে গোলাপি পোশাক পরে মাঠে নামবে প্রোটিয়ারা। স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য এই জার্সিতে খেলতে নামবে তারা। এই জার্সিতে মাঠে নামলেই অপ্রতিরোধ্য হয়ে উঠে তারা। এখন পর্যন্ত ৯ ম্যাচের সাতটিতেই জিতেছে। সর্বশেষ ম্যাচে জয়টা এসেছিল পাকিস্তানের বিপক্ষে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



