সিলেট-৩ আসনে উপনির্বাচনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে। তারা হলেন, শেখ জাহেদুর রহমান মাসুম, ফাহমিদা হোসেন লোমা।
বৃহস্পতিবার (১৭ জুন) রিটার্নিং কর্মকর্তার দফতরে বাছাইকালে তাদের মনোনয়ন ফরম বাতিল ঘোষনা করা হয়।
এছাড়া বাছাইয়ে চার জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আ’লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, বিএনপির কেন্দ্রীয় সদস্য স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী ও বাংলাদেশ সংগ্রেস পার্টির প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া।
সিলেট-৩ আসনে উপ নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের এ তথ্য নিশ্চিত করে বলেন, বাতিলকৃত প্রার্থীদের মধ্যে শেখ জাহেদুর রহমান মাসুম মনোনয়ন পত্রে মোট ভোটারের এক শতাংশের কোন তথ্য দেননি। অপর প্রার্থী ফাহমিদা হোসেন লোমা মনোনয়ন পত্রে মোট ভোটারের এক শতাংশের তথ্য দিলেও যাচাই-বাছাইকালে তা সঠিক না পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
তিনি বলেন, বাছাইকালে ওপর চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী আগমী ২৪ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২৮ জুলাই হবে ভোটগ্রহণ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



