আগামীকাল রোববার থেকে সিলেটে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
শনিবার (১৯ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
জেলা প্রশাসক জানান, টিসিবি’র ট্রাক থেকে প্রতিজন ১১০ টাকা প্রতি লিটার দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা প্রতি কেজি দামে ২ কেজি চিনি ও ৬৫ টাকা প্রতি কেজি দামে ২ কেজি মসুরের ডাল কিনতে পারবেন।
তিনি আরও জানান, আপাতত প্রতিদিন সকাল ১০টা থেকে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ১৪টি ওয়ার্ডে (১ থেকে ১৪ নম্বর ওয়ার্ড) টিসিবি’র পণ্য পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য ওয়ার্ডেও পাওয়া যাবে এসব পণ্য।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



