দশ বছর আগে ছদ্মবেশ ধারণ করে মাজারের খাদেমের দায়িত্ব নেন মো. আবুল কাশেম (৫৮)। গতকাল শুক্রবার (১৮ মার্চ) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া মাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ইউনিয়নের উত্তর দমদমিয়া গ্রামের মৃত এজাহার মিয়ার ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া মাজার থেকে মো. আবুল কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি পৃথক দুটি মাদক মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি।
তিনি আরও জানিয়েছেন, ১০ বছর আগে আবুল কাশেম জেল থেকে জামিনে বের হন। এরপর মামলার ঘটনা আড়াল করতে দমদমিয়া মাজারের খাদেম হিসেবে নিয়োজিত হন। এরপর লম্বা চুল ও দাঁড়ি রেখে ছদ্মবেশ ধারণ করেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



