একটি পাঁচতলা ভবন থেকে পড়ে বলিউড পরিচালক গিরিশ মালিকের ছেলের মৃত্যু হয়েছে। মৃতের নাম মান্নান (১৭)।
জানা গেছে, বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন গিরিশ। পরে প্রযোজনা এবং পরিচালনার জগতে প্রবেশ করেছেন। তাঁর পরিচালিত ‘তোরবাজ’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেন সঞ্জয় দত্ত।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে, হোলির দিন সকালেই বাড়ি থেকে হোলি খেলতে বের হয়েছিলেন গিরিশের ছেলে মান্নান। পরে বাড়ি ফিরে আসলে পাঁচতলার ছাদ থেকে তাঁর পড়ে যাওয়ার খবর পাওয়া যায়।
আরও জানা গেছে, দুর্ঘটনার পরই মান্নানকে মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।
‘তোরবাজ’ সিনেমার অন্যতম প্রযোজক পুনীত সিং জানান, আচমকাই এই ঘটনা ঘটে। গোটা পরিবার শোকবিহ্বল। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা আন্দাজ করতে পারছেন না পরিচালক।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



