মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্না কুর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার(১৮ মার্চ) দুপুরের এ ঘটনাটি ঘটে।
মৌলভীবাজার রোডে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন ব্যাংকার সনঞ্জয় কুর্মী ও তাঁর স্ত্রী মির্জাপুর ইউনিয়নের চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্না কুর্মী।
স্থানীয় সৃত্রে জানা যায়, সনঞ্জয় কুর্মী বাসায় এসে দেখেন তাঁর স্ত্রী ঝর্না কুর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



