আলোর দিশারী সমাজ কল্যাণ সংস্থার সদস্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ডিপিএল ২০২১ এর কিরাডুবা কিংস টিম মালিক, জেলা ক্রীড়া সংস্থার সক্রীয় ক্রিকেটার মোঃ আবু তাহের চৌধুরীর বিদেশ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। (১৮ মার্চ) শুক্রবার রাত ৮টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আলোর দিশারী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
আলোর দিশারী সমাজকল্যাণ সংস্থার সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সাবেক সভাপতি প্রফেসর আবুল হাসান চৌধুরী, অর্থ সম্পাদক মকসুদ আহমদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ক্রীড়া সম্পাদক মাসুম পারভেজ চৌধুরী সুজন প্রমুখ।
এসময় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন। পরবর্তীতে সংস্থার পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট তুলে দেন সংস্থার সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



