যুক্তরাষ্ট্রের টেক্সাসে পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। খবর এপির।
স্থানীয় সময় বুধবার (১৬ মার্চ) একটি বিশ্ববিদ্যালয়ের গলফ দলের সদস্যদের বহনকারী ভ্যানের সঙ্গে পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে ছয়জন বিশ্ববিদ্যালের শিক্ষার্থী ও একজন কোচও রয়েছেন।
নিউ মেক্সিকোর একটি ইউনিভার্সিটির গলফ দলের সদস্যরা টুর্নামেন্ট শেষ করে একটি ভ্যানে ঘরে ফিরছিলেন। হঠাৎই টেক্সাসের এন্ড্রুস কাউন্টিতে একটি পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় ভ্যানটি। ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান।
নিহতের মধ্যে ছয়জন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোচও রয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া ভ্যানের গাড়িচালক ও ট্রাকের এক যাত্রী নিহত হন।
গুরুতর আহত আরও দুই শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে লুববকের হাসপাতালে পাঠানো হয়। টেক্সাস সীমান্তবর্তী নিউ মেক্সিকোর দ্য ইউনিভার্সিটি অব সাউথওয়েস্টের শিক্ষার্থীদের মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বন্ধু ও স্বজনদের মাঝে।
সড়ক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে ১২ সদস্যের তদন্ত দল পাঠানোর ঘোষণা দিয়েছে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড। এর মধ্যে বিশেষজ্ঞও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



