মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে সাবেক অর্থমন্ত্রীর বাসায় যান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এরপর সন্ধ্যায় গিয়ে দেখা করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সাক্ষাৎকালে পরিকল্পনামন্ত্রী কুশলাদি বিনিময়সহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সাবেক অর্থমন্ত্রীর সাথে আলোচনা করেন।সাক্ষাৎ শেষে মুহিতের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন মন্ত্রী মান্নান।
এদিকে, একই দিন সন্ধ্যায় সাবেক অর্থমন্ত্রীকে দেখতে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে কুশলাদি বিনিময় শেষে একান্ত আলাপ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন। এসময় তাঁর সঙ্গে সিলেট জেলা ও মহানগর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রায় দুই বছর পর সিলেটে আসেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক দুই বারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এদিন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ভীড় করেন। নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিলেটে আসার ইচ্ছাপোষণ করছিলেন। কিন্তু শারীরিক অবস্থা ও করোনা পরিস্থিতির কারণে তাঁকে নিয়ে সিলেটে আসা হচ্ছিলো না। এখন শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় চারদিনের সফরে সিলেট এসেছেন তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



