সিলেট: ধোপাদীঘির উন্নয়ন কাজ পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব ধোপাদীঘির উন্নয়ন কাজ পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব সিলেট মহানগরের ঐতিহ্যবাহি ধোপাদিঘী সংরক্ষণ ও উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন।
রোববার (১৩ মার্চ) বেলা আড়াইটায় মেয়র আরিফুল হক চৌধুরী সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেনকে ধোপাদিঘীর উন্নয়ন কাজ ঘুরে দেখান। এসময় তিনি প্রকল্প সংশ্লিষ্টদের কাছে উন্নয়ন কাজের অগ্রগতির খোঁজ খবর নেন।
ধোপাদিঘীর উন্নয়ন কাজ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রসঙ্গত, ভারত সরকারের অনুদানে ‘উন্নত পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় অবকাঠামো নির্মান প্রকল্প’র’ আওতায় ৪.৯১ একর ভূমির ধোপাদিঘীর সংস্কার, সংরক্ষণ ও উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে। এ প্রকল্পে ধোপাদীঘির চারদিকে ১৮৫১ ফুট দীর্ঘ ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে। নির্মাণ করা হচ্ছে একটি বানিজ্যিক ভবন। উন্নয়ন কাজের প্রায় ৮৫ ভাগ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



