রোববার (১৩মার্চ) সকাল ৯টার দিকে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বারেক মিয়া নেত্রকোনা জেলার মোহনগঞ্জের মাইলোড়া গ্রামের । তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মাটিকাটা এলাকায় ধর্মপাশা- মধ্যনগর রাস্তার পুর্বপাশের ডোবায় একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং সাথে থাকা মানিব্যাগের ভিতর পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বারেক মিয়ার মরদেহ শনাক্ত করা হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন আর বিস্তারিত কিছু বলতে পারছি না।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



