হঠাৎ নগর ছেড়ে জকিগঞ্জে গেলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তবে তার এই যাওয়ার পেছনে রয়েছে ভিন্ন কারণ। সামনে বিএনপির সম্মেলন। তাই নগর ছেড়ে কাউন্সিলরদের পেছনে সময় দিচ্ছেন মেয়র আরিফ।
এরই ধারাবাহিকতায় শনিবার জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় তিনি খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে সরকারকে বাধ্য করতে আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান মেয়র আরিফ।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সিনিয়র সহ সভাপতি মাহতাব আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল গফুর, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ প্রমুখ।
এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



