সিলেটের কানাইঘাটে ঘাঢ় কাটা অবস্থায় রুহুল আমিন (২৫) নামে এক প্রতিবন্ধি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ বিকাল ৪টার দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করেছে। নিহত রুহুল আমিন ওই গ্রামের মৃত মকবুল আলীর ছেলে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের ঘাটের পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি বলেন, সীমান্ত এলাকায় টিলার পদদেশে হওয়াতে মরদেহ উদ্ধারে অনেকটা বিলম্ব হয়েছে।
স্থানীয়রা জানান, একই গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে আব্দুল মান্নান ও তার লোকজনের মধ্যে সরকারি খাস খতিয়ানের বেশ কিছু ফসলি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে উভয় পক্ষের মধ্যে থানায় ও আদালতে পাল্টাপাল্টি মামলা হয়েছে।
রোববার রাতে প্রতিবন্ধী রুহুল আমিন তার চাচা সামছুল হকের বাড়িতে গিয়েছিল। পরদিন (সোমবার) সকালে সামছুল হক এলাকায় জানান তার ছেলে ফখরুল আহমদকে সঙ্গে নিয়ে রুহুল আমিন বাড়ির পাশের উঁচু একটি টিলায় কাঁঠাল পাড়তে যায়। এসময় টিলার উপর বসবাসরত নজরুল ইসলামসহ তার পরিবারে লোকজন তার ছেলে ফখরুল ও রুহুল আমিনের উপর হামলা করে। প্রাণ রক্ষার্থে ফখরুল নিচে নেমে আসে। এরপর থেকে তার ভাতিজা রুহুল আমিনকে খোঁজে পাচ্ছেন না তিনি। একপর্যায়ে দুপুরের দিকে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে শারিরিক প্রতিবন্ধি রুহুল আমিনের ঘাঢ় কাটা অবস্থায় রক্তাক্ত মরদেহ টিলার একপাশে পড়ে থাকতে দেখেন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে এসআই রঞ্জিত দাস একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
এ হত্যাকান্ড নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবন্ধী রুহুল আমিনকে আসলে কারা হত্যা করেছে, তা নিয়ে এলাকায় চলছে কানাঘুঁষা। তবে নিহতের মাসহ বোনেরা জানিয়েছেন, রহুল আমিন একজন শারিরীক প্রতিবন্ধ্বি, তার এক পা খাটো ও বিকলাঙ্গ। সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেনা। বেশিরভাগ সময় বাড়িতে থাকেনা। গত রোববার রাত্রে চাচা সামছুল হকের বাড়িতে যায় এবং সেদিন বাড়িতে ফিরেনি। পরদিন তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



