গোলাপগঞ্জে উপজেলার হেতিমগঞ্জস্থ তায়্যিবা সেন্টারে শুক্রবার বিকাল ৪ টায় জাতীয়তাবাদী পরিবার বৃহত্তর হেতিমগঞ্জ ইউনিটের উদ্যোগে ও এড. মাও. রশিদ আহমদ ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলার এইচএসসি ও আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেন শিপার ও সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এম.এ. সামাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী পরিবার বৃহত্তর হেতিমগঞ্জ ইউনিটের সমন্বয়ক লায়েছ আহমদ।
অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন সাইদুল ইসলাম আলাল।
প্রধান অতিথির বক্তব্যে ৩নং ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মাহবুবুর রহমান ফয়ছল বলেন দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষা ব্যাবস্থার প্রসার ঘটাতে হবে, শুধু শিক্ষা নয়, সু-শিক্ষা ও নৈতিক শিক্ষার সমন্বয়ে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ বলেন শিক্ষাই জাতির মেরদন্ড, আর এই মেরুদন্ড অক্ষত রাখতে আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সম্ভাবনাময়ী নতুন মুখদের এরকম আয়োজনের মাধ্যমে বরণ করলে অনুজরাও উৎসাহিত হবে।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট আইনজীবি এড. মুজিবুর রহমান মুজিব, ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের আহবায়ক এড. মামুন আহমদ রিপন, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য ও এড. মাওলানা রশিদ আহমদ ফাউন্ডেশনের কর্ণধার তামিম ইয়াহয়া আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমদাদুল হক স্বপন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাকিল হোসেন সাকেল, সিলেট জেলা ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সিলেট জেলা ছাত্রদল নেতা শাহরিয়ার নাফিস, উপজেলা ছাত্রদল নেতা এমদাদ আহমদ, উপজেলা ছাত্রদল নেতা আরিফ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাইস্তা, এড. মাওলানা রশিদ আহমদ এর ভ্রাতা যুক্তরাজ্য প্রবাসী ছাইদ আহমদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.মামুনুর রশিদ মামুন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, পৌর বিএনপির সদস্য সুফিয়ান আহমদ খান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাছিতুর রহমান বাছিত, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক লায়েক হাসান, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মকসুদুল করিম, বাঘা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, উপজেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি মুক্তার আহমদ, সদস্য মিজানুর রহমান, যুবদল নেতা মুনিম আহমদ, হিরন আহমদ, মহানগর ছাত্রদলের সহ- বৃত্তি বিষয়ক সম্পাদক শাহরিয়ার মতিন অভি, শ্রমিকদল নেতা বাদশা মিয়া, যুবদল নেতা ফাতির আলী, জেলা ছাত্রদল নেতা তারেক আহমদ, সাইম আহমদ, জাহেদ আহমদ, মারজান আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি লাহিন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম সানি, রেদওয়ান হোসেন, সালমান সাকিব প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



