নিহত শাইস্তা মিয়া শাইস্তা মিয়া সিলেটের বালাগঞ্জ উপজেলার কায়েস্থঘাট গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, শুক্রবার রাতে সিলেট শহর থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। শহর থেকে বেরোনোর মিনিট দশেক পর থেকে তার মোবাইলে পরিবারের লোকজন ফোন দিলেও রিসিভ হয়নি। খবর পেয়ে পুলিশ পারাইরচক এলাকা থেকে মোটরসাইকেলের পাশে পড়ে থাকা মৃত দেহ উদ্ধার করে।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, ধারণা করা হচ্ছে, রাতে বাড়ি ফেরার পথে অজ্ঞান যানবাহনের ধাক্কায় তিনি মারা গেছে। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাতেই ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



