শুক্রবার (১১ মার্চ) রাত সোয়া ৯টার দিকে মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী উদ্ধার কাজ শুরু করেছে।
হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রাফি বাংলানিউজকে জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আসিফ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়।
এ সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের বাসটিকে ধাক্কা দেয় পাথরবোঝাই একটি ট্রাক। এতে চারজন নিহত ও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
তিনি আরও জানান, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, এ পর্যন্ত চারজন মারা যাওয়ার খবর পেয়েছি। কিছুক্ষণ পর বিস্তারিত জানাতে পারবো।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



