সিলেটে গৃহকর্মী ধর্ষণ মামলায় পলাতক থাকার ১৪ বছর পর অবশেষে গ্রেফতার হলেন জিয়াউর রহমান নামে এক ধর্ষণ মামলার আসামি।
সোমবার (১৪ জুন) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে বিয়ানীবাজার থানা পুলিশ।
গ্রেফতারকৃত জিয়াউর রহমান সিলেটের বিয়ানীবাজার থানার মাথিউরা পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় নতুন সিলেটকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০০৬ সালের একটি ধর্ষণের মামলার আসামি জিয়াউর রহমান। তিনি ঘরের কাজের মেয়েকে ফুসলিয়ে ধর্ষণ করেছিলেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও তিনি এতোদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক (এসআই) রুমেন আহমদ ও এএসআই রতন মিয়ার নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ধর্ষণের ওই ঘটনায় ভিকটিমের ঘরে ঔরষজাত একটি ছেলে সন্তানও রয়েছে। বর্তমানে ছেলেটির বয়স ১৩ বছন। ভিকটিম সন্তানসহ গোলাপগঞ্জে বিয়ে হয়েছে বলেও জানান ওসি। গ্রেফতারকৃত জিয়াউর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



