বৃহস্পতিবার (১০ মার্চ) মধ্যরাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের সদর উপজেলার জাঙ্গাইল নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় নিমিষেই চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় প্রাইভেট কারটি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে আসা প্রাইভেট কারটি জাঙ্গাইল এলাকায় আসামাত্র সামনের দিকে আগুন লেগে যায়।
বিষয়টি আঁচ করতে পেরে গাড়িটি থামিয়ে চালক ও যাত্রীরা নিরাপদ দূরত্বে চলে যান। এর কিছু সময় পরই বিকট শব্দে পুরো গাড়িতে আগুন ধরে যায়। আগুন নেভানোর আগেই গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। অবশ্য চালক দুর্ঘটনার বিষয়টি আঁচ করতে পারায় অল্পের জন্য যাত্রী নিয়ে প্রাণে রক্ষা পান।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাটারি সংযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রাইভেট কারটি পুড়ে ছাই হয়ে যায়, এমনটি ধারণা করছেন। অবশ্য কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



