বৃহ্স্পতিবার (১০ মার্চ) বেলা ২টার দিকে সড়ক নগরের টিলাগড়ে এ ঘটনা ঘটে। বিকাল ৩টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শী জানান, দেলোয়ার হোসেন রাহি নামের এমসি কলেজের শিক্ষার্থীর মোটরসাইকেল আটকিয়ে হেলমেট না থাকায় ১৫ হাজার টাকার মামলা দেয় ট্রাফিক পুলিশ।
দেলোয়ার হোসেন রাহি বলেন, মোটরসাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সব ঠিক ছিলো। শুধু হেলমেট আনতে পারিনি। তাই অনুরোধ করার পরও কাগজপত্র রেখে নতুন হেলমেট নিতে মাত্র ১০ মিনিট সময় দেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। এরপর ১৫ হাজার টাকার মামলা ধরিয়ে দেন। আরও দুই শিক্ষার্থীকে এভাবে মামলা ধরিয়ে দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, নগরের টিলাগড় পয়েন্টে প্রতিদিন দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ শিক্ষার্থীদের টার্গেট করে এভাবে মামলা দিয়ে হয়রানী করে আসছে। এদিন রাহিকে ১৫ হাজার টাকা জরিমানা করার খবরে বিক্ষোব্ধ হয়ে এমসি কলেজের শিক্ষার্থীরা সিলেট তামাবিল সড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, জরিমানার ২৫ শতাংশ সংশ্লিষ্ট অফিসার পেয়ে থাকেন। যে কারণে যত বেশি পারা যায়, জরিমানা করেন। এটা চুড়ান্ত রকমের হয়রানীর সামিল।
বিকেলে পুলিশের সহকারি কমিশনার (ট্রাফিক) ঘটনাস্থলে পৌছে মামলা প্রত্যাহারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



