মৌলভীবাজারের কমলগঞ্জে ফাতেমা জান্নাত মৌ (৬) নামে প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশুর গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ মার্চ) রাতে উপজেলার শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামে বাড়ির পেছনের একটি গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফাতেমা জান্নাত কেছুলুটি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। সে কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
ফাতেমা জান্নাতের বাবা ফরিদ মিয়া বলেন, বুধবার আসরের নামাজের পর থেকে মেয়েকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রাতে ঘরের পেছনের একটি ছোট মাটির গর্তে তার গলাকাটা, ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহ পাওয়া যায়। ঘটনাটি শমশেরনগর পুলিশ ফাঁড়িকে জানালে রাত ৮টায় মরদেহ উদ্ধার করে।
ফরিদ মিয়া আরও বলেন, আমার অবুঝ মেয়েকে কে বা কারা হত্যা করেছে জানি না। মেয়ে হত্যার বিচার চাই। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা করবো।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন বলেন, শিশুটির গলায় ও পেটে কাটার দাগ রয়েছে। ছোরা দিয়ে তার পেটের ভুঁড়িও বের করা হয়েছে। তার দেহের বিভিন্ন অংশে ছোরা দিয়ে কোপানোরও দাগ রয়েছে। ঠিক কী কারণে এবং কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত করলে বেরিয়ে আসবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



