সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৯ মার্চ) দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেনের নেতৃত্বে জাফলং বাজারের দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
অভিযানে হোটেলে অনিরাপদ নদীর পানি ব্যবহার করার দায়ে দুইটি দোকানকে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে গোয়াইনঘাট উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রমজান আলী ও থানার এসআই আব্দুল আহাদ এবং বিজিবি সদস্যরা অংশ নেন।
এ ব্যাপারে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন জানান, জাফলং বাজারে অনিরাপদ পানি ব্যবহার করার কারণে দুই ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এই অভিযানের মাধ্যমে অন্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ডিএস
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



