সুনামগঞ্জের তাহিরপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৭ মার্চ) উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও বাজারে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন কর্তৃক পরিচালিত এই অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে পণ্য বিক্রি করার অভিযোগে কলাগাঁও বাজারের ২টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সকল পণ্য বিক্রেতাকে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির আহবান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলাব্যাপী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



