সিলেটের বিয়ানীবাজারের পৌর শহরে সিএনজি অটোরিকশার ধাক্কায় সাহেদ আহমদ দিপু (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৪ জুন) রাত ১টার দিকে উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিপু পৌর শহরের নয়াগ্রামের বাসিন্দা। তিনি এ.আলী নামে একটি ফার্মেসির ফার্মাসিস্ট বলে জানিয়ছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দিপু হেঁটে বাড়িতে ফিরছিলেন। তিনি ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
খবর পেয়ে পুলিশ দিপুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানা কম্পাউন্ডে রাখা হয়েছে।
পুলিশ নিহতের স্বজনদের খোঁজে রয়েছে। সোমবার (১৪ জুন) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তবে এ ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। চালককে আটকের চেষ্টায় রয়েছে পুলিশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



