আরব আমিরাতের বাংলাবাজারের ১৮ জন প্রবাসী ব্যবসায়ীর ২৮ লাখ দিরহাম নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন মামুনুর রশিদ নামে এক প্রতারক। যা বাংলাদেশি টাকায় সাত কোটি টাকা। প্রতারণার শিকার হয়ে পথে বসেছেন
আমিরাতের আজমান গার্মেন্টস শিল্প এলাকাটি বাংলাবাজার নামে পরিচিত। এখানে ব্যবসা করেন প্রায় ত্রিশ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি। এ এলাকার ১৮ জন বাংলাদেশি ব্যবসায়ী মামুনুর রশীদ নামে এক ব্যক্তির কাছে প্রতারিত হওয়ার অভিযোগ তুলেছেন।
ব্যবসায়ীরা জানান, চেকের মাধ্যমে গার্মেন্টস পণ্য বিক্রয় করেছেন মামুনুর রশীদের কাছে। কিন্তু চেকের নির্দিষ্ট তারিখ আসার আগেই ৭ কোটি টাকার পণ্য অন্য জায়গায় বিক্রি করে লাপাত্তা হয়ে যান মামুনুর।
বিষয়টি বাংলাদেশ কনস্যুলেটকে অবহিত করা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। পাশাপাশি মামুনুর বাংলাদেশে পালিয়ে গেছে উল্লেখ করে তাকে গ্রেফতারের দাবি জানান তারা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



