সিলেটে শতশিশুর কন্ঠে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’।
ইতিহাস যেন ক্ষণিকের জন্য ফিরে গেলো ১৯৭১ সালের ৭ মার্চের সেই মাহেন্দ্রক্ষণে। বঙ্গবন্ধু জনতার মধ্যে এলেন, স্বাধীনতার তীব্র আকাক্সক্ষায় উজ্জীবিত কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা হাত নেড়ে অভিবাদন জানালো তাদের প্রাণপ্রিয় নেতাকে। শুরু হলো সেই কন্ঠের অনুরণন।
বাঙালি জাতির জীবনে এক অনন্য সময় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। অগ্নিঝরা মার্চে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৮টায় সিলেটের জেলা প্রশাসক ভবনের পাশে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ঐতিহাসিক ভাষণ দেয় শিশুরা।
সিলেটের জেলা প্রশাসক মো.মজিবর রহমান ভাবনা ও পরিকল্পনায় এবং সিলেট জেলা কালচারাল অফিস অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় শত শিশুর অংশগ্রহণের মাধ্যমে ঐতিহাসিক ভাষণ দেয়া হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



