বার্ড হিটে (পাখির আঘাতে) যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সিলেট-লন্ডন বিমানের সরাসরি ফ্লাইট বাতিল করা হয়েছে। দিনভর দুর্ভোগের পর সন্ধ্যায় বাসা বাড়িতে ফিরে গেলেন যাত্রীরা। আর দূর দুরান্তের যাত্রীরা অবস্থান নিয়েছেন হোটেলে।
রোববার (০৬ মার্চ) সকাল ১০টায় ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। কিন্তু বার্ড হিটের কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারিয়ে সন্ধ্যায় ২৯৭ যাত্রী নিয়ে উড়াল দেওয়ার কথা থাকলেও অবশেষে ফ্লাইটটি বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশনের সহকারি পরিচালক নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ফ্লাইটটি অবতরণের পথে বিমানবন্দর সীমানার বাইরে বার্ড হিটের কবলে পড়ে। বিমানের ফ্যানে পাখি ঢোকে পড়ায় অবতরণের পর ত্রুটি সারাতে গিয়ে সময় নেওয়া হচ্ছে। যে কারণে আটকে যাওয়া ২৯৭ যাত্রীকে হোটেলে রাখা হয়েছে। সোমবার (০৭ মার্চ) লন্ডনের উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিমানবন্দর সীমানার ভেতরে পাখি তাড়াতে স্যুটার রয়েছেন। ওই ফ্লাইটটি অবরণের আগেই বার্ড হিটের কবলে পড়েছে। যে কারণে স্যুটারদের কিছুই করার ছিল না।
এরআগে রোববার (০৬ মার্চ) সকালে সিলেট-লন্ডন বিমানের ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে রানওয়েতে পাখির আঘাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সকাল ১০টায় যাত্রী নিয়ে ফ্লাইটটি লন্ডনে ফিরে যাওয়ার কথা থাকলেও ফ্লাইট ব্যাহত হয়। এতে নারী ও শিশু সন্তান নিয়ে ভোগান্তিতে পড়েন প্রায় ৩ শতাধিক যাত্রী।
যাত্রীদের অনেকে জানান, তারা সকাল ৬/৭ টার দিকে বিমানের ফ্লাইট ধরতে তারা ওসমানী বিমান বন্দরে আসেন। কিন্তু দীর্ঘ ১২ ঘণ্টা অপেক্ষার পর সন্ধ্যা ৭টার দিকে জানিয়ে দেওয়া হয় ফ্লাইট বাতিল করা হয়েছে। দুর্ভোগ পোহানোর আগে জানিয়ে দিতে পারতো বিমান কর্তৃপক্ষ।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার বলেন, ফ্লাইটটি রানওয়েতে নামার আগে একটি পাখি আঘাত করলে বিমানের ফ্লাইট ব্যাহত হয়। ফলে বিমানে ত্রুটির কারণে ফ্লাইট ব্যাহত হচ্ছে। সন্ধ্যার দিকে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও অবশেষে বাতিল করা হয়েছে। আগামি কাল সোমবার যাত্রী নিয়ে ফ্লাইট উড়াল দিতে পারে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



