দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের ছুরিকাঘাতে সাজ্জাদ খান নামের এক সিলেটি যুবক খুন হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার রাতে ওই দেশের পুমালাঙ্গা প্রদেশের এরমেলো শহরের পাশের সানসিটি গ্রামে এ ঘটনা ঘটে।
সাজ্জাদ উপজেলার লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চীগাঁও গ্রামের মৃত দিলোয়ার খানের ছেলে।
নিহতের চাচাতো ভাই হাফিজুর রহমান জানান, ওই রাতে একদল ডাকাত এরমেলো শহরের সানসিটি গ্রামে একটি বাংলাদেশি মালিকানা দোকানে হানা দিয়ে ব্যর্থ হয়। পরে তারা টিন কেটে পাশের সাজ্জাদ খানের দোকানে ঢুকে পড়ে। এ সময় তিনি ডাকাতদের চিনে ফেললে তারা তাকে ছুরিকাঘাত করতে থাকে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান সাজ্জাদ খান।
হাফিজুর আরও জানান, নিহত সাজ্জাদ খানের মরদেহ সে দেশের স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে আসার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



