সিলেটের বিয়ানীবাজারে মাদক মামলায় দুই সাজাপ্রাপ্ত আসামিকে কানাইঘাট থেকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১২ জুন) বিকেলে কানাইঘাট থানা পুলিশের সহযোগীতায় পালজুড় গ্রামের আসামীর শ্বশুর বাড়িতে পুকুরে গোসল করার সময় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলী নূর(৩২) বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের সাচানচক ফেনগ্রাম গ্রামের মৃত কুতুব আলীর ছেলে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, আলী নুর আদালতের রায়ে একটি মাদক মামলায় ২ বছরের দণ্ডপ্রাপ্ত, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের দণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। এতোদিন পালিয়ে তিনি কানাইঘাট উপজেলায় শ্বশুড়বাড়িতে ছিলেন। সিলেটের পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকেলে বিয়ানীবাজার থানার এসআই ফয়সাল ও এএসআই নূরনবী মোড়ল সঙ্গীয় ফোর্সসহ ছদ্মবেশে কানাইঘাট থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে কানাইঘাটের পালজুড় গ্রামে শ্বশুড়ালয়ে পুকুরঘাটে গোসল করার সময় গ্রেফতার করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



