সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্নি কান্দিবাড়ি এলাকায় খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত জাকারিয়া (১৭)। সে উপজেলার বর্নি কান্দিবাড়ি গ্রামের ফারুক মিয়ার ছেলে।
শুক্রবার (৪ মার্চ) দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি খালে মাছ ধরতে যান জাকারিয়া। ডুবিয়ে মাছ ধরার একপর্যায়ে জাকারিয়া পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয়রা খুঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে না পারায় পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় টানা চার ঘন্টার উদ্ধার অভিযান পরিচালনা করে বিকেল ৩টায় জাকারিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করেছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



