অগ্নিঝরা মার্চে সিলেটের বিয়ানীবাজারে ছেলের হাতে খুন হয়েছেন আব্দুল আজিজকে (৭৫) নামে এক মুক্তিযোদ্ধা।
মাদকসেবী ছেলের তাকে কুড়াল দিয়ে আঘাত করলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ছেলে জসিম উদ্দিনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৩ মার্চ)বিকেলে উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যার দায়ে আটক জসিম উদ্দিন মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের প্রথম স্ত্রীর সন্তান।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ছেলে জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। এ নিয়ে বৃহস্পতিবার ২টার দিকে বাবা-ছেলের ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জসিম কুড়াল দিয়ে আঘাত করে। আহত অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) জাকির হোসেন ঘটনাস্থলে পরিদর্শন করেন।
সিলেটের বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, খবর পেয়ে তিনি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং ঘাতক জসিম উদ্দিনকে আটক করেন। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালাচ্ছে। তবে এ ঘটনায় রাতেও মামলা দায়ের করা হয়নি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



